ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

স্বস্তি ফিরছে না বাজারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ২৩ বার

রাজধানীতে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দামের উত্তাপ সহনীয় পর্যায়ে আসেনি। যদিও বেগুন, টমেটোর দাম নিম্নমুখী। বেগুনের দাম কেজি প্রতি ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

লাউ প্রতি পিস ৬০ টাকা এবং পেঁপে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। স্থিতিশীল আছে আলু ও পেয়াজের বাজার

ইফতারের অন্যতম অনুষঙ্গ লেবুর বাজার এখনও চড়া। মানভেদে হালি প্রতি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। শসার কেজি ৬০-৭০ টাকা,

মাছের বাজারেও অস্থিরতা কমেনি। রোজায় কেজি প্রতি মাছের দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। ৮০০ টাকার নিচে মিলছে না বোয়াল মাছ। রুই ও পাবদা মাছের জন্য গুণতে হচ্ছে ৫০০ টাকা। পাঙ্গাস বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে।

অন্যদিকে, ঈদের আগে মুরগির দামে আগুন লেগেছে বললে ভুল হবে না। খামার থেকে চালান আসছে কিছুটা ধীর গতিতে। ফলে ব্রয়লার কিংবা লাল, প্রায় সব জাতের দর বেড়েছে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা। সাড়ে ৩শ’ টাকার আশপাশে ঘোরাফেরা করেছে সোনালী মুরগির দর। আগের চেয়ে যোগানও কিছুটা কম।

ব্যবসায়ীদের যুক্তি, নির্বাচনের আগে মুরগির বাচ্চার যে দাম বেড়েছিল, সে ধাক্কা এখন এসে লাগছে। তার ওপর বার্ড ফ্লু সংক্রমণে অনেক খামারে মুরগি মারা গেছে। ফলে চাপ লাগছে ঈদের বাজারে।

স্বাভাবিক আছে ডিমের বাজার। রাজধানীর কারওয়ান বাজারে লাল ডিমের ডজন ১শ’ টাকা। অবশ্য পাড়া-মহল্লার দোকানে দাম আরেকটু বেশি।

ব্যবসায়ীরা জানালেন, চাহিদা কম থাকায় ডিমের দর নিয়ন্ত্রণে আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

স্বস্তি ফিরছে না বাজারে

আপডেট টাইম : ০৭:১৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬