ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

অ্যাপল ভারতে লঞ্চ করল সবচেয়ে সস্তা আইফোন, দাম কত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ২ বার

ভারতের স্মার্টফোন বাজারে বড়সড় ধামাকা করল অ্যাপেল। ২ মার্চ ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হলো আইফোন ১৭ সিরিজের সবচেয়ে সাশ্রয়ী মডেল ‘আইফোন ১৭ই’ (iPhone 17e)। গত বছরের আইফোন ১৬ই-র উত্তরসূরি হিসেবে আসা এই ফোনটিতে রয়েছে অত্যাধুনিক এ১৯ (A19) চিপসেট এবং আকর্ষণীয় সব ফিচার। যারা কম বাজেটে আইফোনের অভিজ্ঞতা নিতে চান, তাঁদের কথা মাথায় রেখেই টিম কুকের কোম্পানি এই ফোনটি বাজারে এনেছে।

দাম
অ্যাপেল আইফোন ১৭ই-র শুরুর দাম ৬৪,৯০০ টাকা। এই দামে মিলবে ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। এছাড়া যারা বেশি মেমোরি চান, তাঁদের জন্য ৫১২ জিবি ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ৮৪,৯০০ টাকা। ৪ মার্চ রাত পৌনে আটটা থেকে ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে এবং আগামী ১১ মার্চ থেকে দেশের সমস্ত বড় স্টোর ও অনলাইনে বিক্রি শুরু হবে।

মজবুত ডিসপ্লে ও নতুন রঙ
দেখতে অনেকটা আগের মডেলের মতো হলেও ফোনটির সুরক্ষায় বড় বদল আনা হয়েছে। এতে দেওয়া হয়েছে ‘সেরামিক শিল্ড ২’ সুরক্ষা, যা আগের তুলনায় তিন গুণ বেশি স্ক্র্যাচ প্রতিরোধ করতে সক্ষম। ফোনের ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওলেড (OLED) ডিসপ্লেতে মিলবে ঝকঝকে ছবি। কালো ও সাদা রঙের পাশাপাশি এবার নতুন ‘সফট পিঙ্ক’ রঙেও ফোনটি পাওয়া যাবে।

শক্তিশালী প্রসেসর ও ৫জি গতি
পারফরম্যান্সের দিক থেকে কোনো আপস করেনি অ্যাপেল। এতে আইফোন ১৭-র মতোই এ১৯ চিপ ব্যবহার করা হয়েছে। ফলে গেম খেলা বা ভিডিও এডিটিং হবে আরও দ্রুত। শুধু তাই নয়, এতে থাকা নতুন সি১এক্স (C1X) ৫জি মডেমের দৌলতে ইন্টারনেটের গতি আগের চেয়ে প্রায় দ্বিগুণ পাওয়া যাবে বলে দাবি করছে কোম্পানি।

ক্যামেরার কেরামতি
এই ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের শক্তিশালী রিয়ার ক্যামেরা। অ্যাপেল একে ‘টু-ইন-ওয়ান’ ক্যামেরা বলছে, কারণ এতে অপটিক্যাল কোয়ালিটির ২এক্স জুম সুবিধা পাওয়া যাবে। অন্ধকারে ভালো ছবি তোলার জন্য রয়েছে নাইট মোড। সামনের দিকে থাকছে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা ফেস আইডি (Face ID) সাপোর্ট করবে।

ম্যাগসেফ চার্জিং ও দীর্ঘস্থায়ী ব্যাটারি
আইফোন ১৭ই মডেলে এবার যুক্ত হয়েছে ম্যাগসেফ (MagSafe) চার্জিং প্রযুক্তি। এর ফলে লড়ঝড়ে তারের ঝামেলা ছাড়াই দ্রুত ১৫ ওয়াট গতিতে ওয়্যারলেস চার্জিং করা যাবে। কোম্পানির দাবি, একবার ফুল চার্জ দিলে সারাদিন অনায়াসেই চলবে এই ফোন। এছাড়া ফোনটি পানি ও ধুলো থেকে সুরক্ষিত রাখতে আইপি৬৮ (IP68) রেটিং দেওয়া হয়েছে।

ভারতে স্যামসাং ও গুগলের প্রিমিয়াম মিড-রেঞ্জ ফোনগুলোর সঙ্গে কড়া টক্কর দেবে এই নতুন আইফোন। অ্যাপেল ইনটেলিজেন্স বা এআই (AI) ফিচারের সুবিধা থাকায় এই ফোনটি তরুণ প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। সব মিলিয়ে উৎসবের মরসুমের আগে টেক দুনিয়ায় আইফোন ১৭ই যে শোরগোল ফেলে দেবে, তা বলাই বাহুল্য

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

অ্যাপল ভারতে লঞ্চ করল সবচেয়ে সস্তা আইফোন, দাম কত

আপডেট টাইম : ১১:১৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬