ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

অতীতের সেই দুঃসহ দিনগুলোতে আর ফিরতে চাই না : সমাজকল্যাণমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৭১ বার

সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিগত ১৭-১৮ বছরে এই প্রেসক্লাব ও এর আশপাশের রাস্তায় সাংবাদিকদের ওপর যে অবর্ণনীয় নির্যাতন হয়েছে এবং আমরা অনেককে হারিয়েছি, সেই দুঃসহ দিনগুলোতে আর ফিরে যেতে চাই না। আমরা সবাই মিলে এমনভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই, যেখানে আর পেছনে ফিরে তাকাতে না হয়।

আজ বুধবার (১১ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত এক ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আজ নতুন পরিবেশে, নতুন পরিচয়ে, নতুন অবয়বে আপনাদের সামনে কথা বলতে পারাটা এক বিশেষ অনুভূতির বিষয়। জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আমাদের দীর্ঘদিনের স্মৃতি জড়িয়ে আছে। এখানকার প্রতিটি আন্দোলনে সাংবাদিকদের ত্যাগের আমরা সাক্ষী।’

মন্ত্রী আরও বলেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি—আমরা যেন সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুন।’

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী।

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং বিভিন্ন জাতীয় পত্রিকার সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

অতীতের সেই দুঃসহ দিনগুলোতে আর ফিরতে চাই না : সমাজকল্যাণমন্ত্রী

আপডেট টাইম : ১০:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬