ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

খালেদা জিয়া গণতন্ত্রের অগ্রযাত্রার অদম্য প্রতীক: ডা. জুবাইদা রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৩৬ বার

বিএনপির প্রয়াত চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রার অদম্য প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী ডা. জুবাইদা রহমান।

রোববার (৮ মার্চ) ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৬’ উদ্‌যাপন ও ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’-এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান এবং একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

ডা. জুবাইদা এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা তুলে ধরেন।

তিনি আরও বলেন, মানুষের সবচেয়ে বড় শক্তি মনোবল। শত অত্যাচার ও অবিচারের মধ্যেও খালেদা জিয়া ছিলেন আপোসহীন, ধৈর্যশীল ও অবিচল।

বেগম জিয়ার জীবন থেকে নারীর দৃঢ়তা ও নেতৃত্বের সাহস সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায় বলেও মন্তব্য করেন জুবাইদা রহমান।

তিনি জানান, দেশের নিষ্পেষিত ও নিপীড়িত মানুষের জন্য খালেদা জিয়ার হৃদয় সবসময় কেঁদেছে এবং তাঁর বজ্রকণ্ঠ স্বৈরশাসন ও শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিল।

তারেক রহমানের সহধর্মিণী বলেন, তিনি (খালেদা জিয়া) একজন মা, যোদ্ধা এবং ন্যায়ের পক্ষে দৃঢ় কণ্ঠস্বর; গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য পথপ্রদর্শক।

জাতিসংঘের একটি বহুল প্রচলিত উক্তি উল্লেখ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পুত্রবধূ বলেন, ‘নারী যখন এগিয়ে যায়, তখন একটি জাতিও এগিয়ে যায়।’

জুবাইদা রহমান আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ এমন একটি দেশ হবে যেখানে প্রতিটি নারী ও কন্যাশিশু নিরাপদ, মর্যাদাবান এবং সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ সমতা, মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার নতুন অঙ্গীকারের দিবস হিসেবে পালিত হোক।

অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজনের জন্য তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আরও বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

খালেদা জিয়া গণতন্ত্রের অগ্রযাত্রার অদম্য প্রতীক: ডা. জুবাইদা রহমান

আপডেট টাইম : ০৮:০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬