ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

৭ দিনে প্রবাসীরা পাঠালেন ১৩ হাজার ৪১ কোটি টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৪০ বার

চলতি বছরের মার্চের প্রথম সাত দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১০৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা দাঁড়ায় ১৩ হাজার ৪১ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গত তিন দিন (৫ থেকে ৭ মার্চ) প্রবাসী আয় এসেছে তিন হাজার ৮৪৩ কোটি টাকা।

আজ রোববার (৮ মার্চ) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

আরিফ হোসেন খান বলেন, গত বছরের মার্চ মাসের প্রথম সাত দিনে প্রবাসী আয় এসেছিল ৭৭ কোটি ৫০ লাখ ডলার।  এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩৭ দশমিক ৯০ শতাংশ।

অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৭ মার্চ পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ৩৫২ কোটি ৩০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ৭ মার্চ পর্যন্ত প্রবাসী আয় এসেছিল এক হাজার ৯২৬ কোটি ৪০ লাখ ডলার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

৭ দিনে প্রবাসীরা পাঠালেন ১৩ হাজার ৪১ কোটি টাকা

আপডেট টাইম : ০৭:২৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬