ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

রোহিঙ্গাদের ফেরাচ্ছেন কিন্তু ইয়াবা ফেরাচ্ছেন না : বঙ্গবীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০১৬
  • ৩৯৫ বার

সরকার নির্যাতিত রোহিঙ্গাদের ফিরিয়ে দিচ্ছে কিন্তু মিয়ানমার থেকে আসা ইয়াবা ফেরাচ্ছেন না। তারা ইয়াবার সাথে আলিঙ্গন করছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

সোমবার বিকেলে টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজ মাঠে স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী, আমরা হাসিনার বদলে জয় কে, খালেদার বদলে তারেক কে দেখতে চাই

না। আর এটা মেনে নেওয়া যায় না। এজন্যই কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছি। এ দল জনতার দল, এ দল মানুষের দল।

বঙ্গবীর বলেন, আজকে দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। দেশে আইন নাই, ন্যায় নাই, নীতি নাই-মানুষের জন্য মানুষের মায়া মহব্বত নাই। এ দুনিয়াতে মায়ের চেয়ে বড় আর কোন সম্পর্ক হতে পারে না। যখন শুনি সেই মা তার সন্তানকে গলা টিপে হত্যা করে মনে হয় আইয়্যামে জাহিলিয়াতের যুগের চেয়েও পিছনে পরে গেছি। মা সন্তানকে মারে সন্তান মা কে মারে, পিতাকে মারে। আমাদের মানবতা কোথায়, দেশপ্রেম কোথায়, মনুষ্যত্ব কোথায় আর আমাদের ভালোবাসা কোথায়?

কৃষক শ্রমিক জনতা লীগ নাগরপুর উপজেলা শাখার আহবায়ক বাবুল দেওয়ানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতিক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেওয়ান, হাসমত আলী নেতা, আবিদ হাসান প্রমূখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

রোহিঙ্গাদের ফেরাচ্ছেন কিন্তু ইয়াবা ফেরাচ্ছেন না : বঙ্গবীর

আপডেট টাইম : ১১:০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০১৬