ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অর্থ সংকটে দুশ্চিন্তায় ঢাকার ২ সিটি প্রশাসক, প্রধানমন্ত্রীর কাছে বরাদ্দের অনুরোধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ১২ বার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক। ঢাকার দুই সিটির পক্ষ থেকে তারা অর্থ সংকটের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে বরাদ্দের অনুরোধ করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ঢাকা দক্ষিণের প্রশাসক আবদুস সালাম, উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং গাজীপুরের প্রশাসক শওকত হোসেন সাক্ষাৎ করেন।

সাক্ষাতের পর ঢাকার দুই সিটির প্রশাসক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম বলেন, গত ১৭ বছরে ৫২৫ কোটি টাকা লুটপাট হয়েছে বলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জানিয়েছি। গত কয়েক মাসে যেভাবে রাজস্ব খাত থেকে কালেকশন আসার কথা সেভাবে আসেনি। অন্যান্য বছরের তুলনায় এ বছর কম হয়েছে। আমরা এই মুহুর্তে অর্থ সংকটে পড়েছি। আমরা বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছি।

উত্তর সিটি এখন ভঙ্গুর অবস্থায় দাবি করে ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, করপোরেশন এখন ভঙ্গুর অবস্থায়। ফান্ড নেই। অথচ ১৪৭০ কোটি টাকার টেন্ডার দিয়ে ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। সাবেক প্রশাসক যিনি ছিলেন তিনি ১০ তারিখে শেষ অফিস করে ৩৪টি ফাইল সই করে গেছেন যেখানে বিল দিতে হবে। আসলে কোন টাকাই নেই।

মিল্টন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা হতাশায় নেই, এভাবেই আমরা এগিয়ে যাব। জনকল্যাণে যতটুক সেবা দেওয়ার প্রয়োজন এবং জনকল্যাণে আমাদের যে অঙ্গীকার আছে সেটাকে আমরা বাস্তবায়ন করব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অর্থ সংকটে দুশ্চিন্তায় ঢাকার ২ সিটি প্রশাসক, প্রধানমন্ত্রীর কাছে বরাদ্দের অনুরোধ

আপডেট টাইম : ১১:২৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬