ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

৬৯ বছর বয়সী সাবেক কর্মকর্তাকে ধর্মসচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৫০ বার

Oplus_16908288

অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মুন্সী আলাউদ্দিন আল আজাদকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এক বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়।

সরকারি তথ্য অনুযায়ী, ১৯৫৭ সালের ৩০ জুন জন্মগ্রহণকারী আলাউদ্দিন আল আজাদের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে কাজ করার পূর্ব অভিজ্ঞতা নেই। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দীর্ঘদিন আগে প্রশাসনিক দায়িত্ব থেকে সরে যাওয়ার পর আবারও তাকে গুরুত্বপূর্ণ এই পদে আনা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, তিনি ২০০৯ সাল পর্যন্ত নিয়মিত প্রশাসনে কর্মরত ছিলেন। পরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হলে আর কোনো নিয়মিত প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেননি।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারায় অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের সুযোগ রয়েছে। তবে এ ধরনের নিয়োগে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ দক্ষতা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার বিধান রয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র জানিয়েছে, নতুন সচিব হিসেবে নিয়োগ পাওয়া এই কর্মকর্তা আগে কখনো ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেননি। তাকে মন্ত্রণালয়ের শীর্ষ পদে নিয়োগ দেওয়া হলো—সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

উল্লেখ্য, মুন্সী আলাউদ্দিন আল আজাদ ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত পদ্মা ব্রিজ রেলওয়ে লিঙ্ক প্রকল্প (ভাঙ্গা–বেনাপোল) ফেজ-২–এ ভূমি অধিগ্রহণ বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। এর আগে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

৬৯ বছর বয়সী সাবেক কর্মকর্তাকে ধর্মসচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ

আপডেট টাইম : ১২:৫৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬