ঢাকা ০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের ৪ দেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫ বার

যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের চার দেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) পৃথক বার্তায় এ তথ্য জানানো হয়। দেশগুলো হলো: ইরাক, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের বাংলাদেশি দূতাবাস কর্তৃক সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়েছে।

বাহরাইন:
বাহরাইন দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কারণে সেখানে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হচ্ছে। নিজ নিজ বাসায় বা নিরাপদ স্থানে অবস্থান করুন এবং অতি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। নগদ টাকা, সি.পি.আর, ওষুধ, শুকনো খাবার, মোবাইল চার্জারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের কাছে রাখুন। বাহরাইন সরকারের নির্দেশনা ও পরামর্শ মেনে চলুন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান পরিস্থিতি সম্পর্কিত ভিডিও বা ছবি আপলোড না করার জন্য আহবান জানানো হয়েছে। জরুরি যোগাযোগের হেল্পলাইন: +৯৭৩ ৩৩৩৭৫১৫৫, ইমেইল: mission.manama@mofa.gov.bd।

কুয়েত:
কুয়েত দূতাবাস জানিয়েছে, সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তার স্বার্থে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। সামরিক স্থাপনার আশপাশে থাকবেন না এবং নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করুন। নগদ টাকা, কুয়েত সিভিল আইডি, হেলথ ইন্সুরেন্স কার্ড, ওষুধ, মোবাইল ফোন, মোবাইল চার্জার, শুকনো খাবার ও পানি সবসময় নিজের সঙ্গে রাখুন। কুয়েত আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও বা ছবি আপলোড করা থেকে বিরত থাকুন। জরুরি হটলাইন: +965 69920013, +965 66516404, +965 50895161, ইমেইল: mission.kuwait@mofa.gov.bd।

ইরাক:
ইরাক দূতাবাস জানিয়েছে, ইরান-ইসরাইলের সংঘাতের কারণে ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকতে হবে। সামরিক স্থাপনার কাছাকাছি যাবেন না এবং নিজ বাসায় বা নিরাপদ স্থানে অবস্থান করুন। ইরাকি আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন। জরুরি হটলাইন: +9647827883680 (Whatsapp), ইমেইল: mission.baghdad@mofa.gov.bd।

সংযুক্ত আরব আমিরাত:
আবুধাবি দূতাবাস জানিয়েছে, ইরান-ইসরাইল সংঘাতের কারণে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশিরা সতর্ক থাকুন। সামরিক স্থাপনার কাছাকাছি যাবেন না, নিজ বাসায় বা নিরাপদ স্থানে থাকুন এবং অতি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। নগদ টাকা, এমিরেটস আইডি, পাসপোর্ট, ওষুধ, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, পানি ও শুকনো খাবার সবসময় নিজের সঙ্গে রাখুন। স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলুন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বা ছবি আপলোড থেকে বিরত থাকুন। জরুরি হটলাইন: +৯৭১ ৫৬৬১১ ৭২১৫, +৯৭১ ০২৪৪৬ ৫১০০, +৯৭১ ৫৪ ৭৪৩ ৯৩৯২, +৯৭১ ৫০ ২৬৪ ৩৩৯৬; ইমেইল: mission.abudhabi@mofa.gov.bd, mission.dubai@mofa.gov.bd, +৯৭১ ৫০৮১৬৮২৫৩, +৯৭১ ৫০৮১৬৮৩৬৩।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের ৪ দেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

আপডেট টাইম : ১০:০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬