ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিংবদন্তি লিনু পাচ্ছেন স্বাধীনতা পদক ইরান হামলার ‘পরবর্তী ধাপ’ শুরু, ঘোষণা ইসরাইলের দীর্ঘ যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি তেহরানের, নতুন অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দেশ-বিদেশের অসংখ্য মানুষের দোয়া অগণিত শুভেচ্ছায় ভালো আছি -তানিয়া বৃষ্টি আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি সংসদের শুরুতেই সরকারকে চাপ দেবে বিরোধী দল বাজারদর: সবজি-মাংস আগের দামে ডিমের দাম আরও কম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

১০ হাজার কনস্টেবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, এসএসসি পাসেই আবেদন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০ বার
বাংলাদেশ পুলিশ ‘কনস্টেবল’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ পুলিশ। এতে এসএসসি পাসেই আবেদন করা যাবে। আগামী ৫ মার্চ থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত চলবে।

এর আগে এদিন দুপুরে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুসংহত ও পুলিশের সক্ষমতা বাড়াতে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বড় নিয়োগের তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতিতে পুলিশের জনবল বৃদ্ধি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছে এবং সেখান থেকে ছাড়পত্র পাওয়ার পরপরই ১০ হাজার কনস্টেবল নিয়োগের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস নির্ধারণ করা হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বলেন, ‘পুলিশের জনবল বাড়ানোর জন্য আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পরপরই ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’ কনস্টেবল ছাড়াও পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বচ্ছতা ও যথাযথ পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া সাব-ইন্সপেক্টর (এসআই) এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের বিষয়টিও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।নিয়োগের পাশাপাশি সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রী জানান, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। এদিন এ বিষয়ে একটি অফিস আদেশও জারি করা হয়েছে।

স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে জনসম্পৃক্ততা বাড়াতে এই কমিটিগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ট্রাফিক পুলিশের সক্ষমতা বাড়িয়ে শহরের যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনা রোধেও সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।

আবেদনের যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসিবা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা : প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
বৈবাহিক অবস্থা : আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

1

শারীরিক যোগ্যতা

উচ্চতা (পুরুষ) : ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি।
উচ্চতা (মহিলা) : ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।
ওজন : পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রেই ওজন তাদের উচ্চতা ও বয়স অনুযায়ী অনুমোদিত পরিমাপের হতে হবে।
দৃষ্টিশক্তি : প্রার্থীদের চোখের দৃষ্টি অবশ্যই ৬/৬ হতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

কিংবদন্তি লিনু পাচ্ছেন স্বাধীনতা পদক

১০ হাজার কনস্টেবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, এসএসসি পাসেই আবেদন

আপডেট টাইম : ১২:১৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬