ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১ বার

Oplus_16908288

সাবেক সরকারি কর্মকর্তা মনজুর মোর্শেদ চৌধুরীকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বিসিএস ৮ম ব্যাচের এ কর্মকর্তা সর্বশেষ ২০২৪ সালের এপ্রিলে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের উপ-সচিব পদ থেকে অবসরে যান। গত সপ্তাহে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় পদটি শূন্য হয়ে পড়ে। সেই শূন্যস্থানেই অভিজ্ঞ এই কর্মকর্তাকে পুনরায় দায়িত্বে আনা হলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের অধিকার পুনর্বহালের লক্ষ্যে ২০২৪ সালের সেপ্টেম্বরে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি তৎকালীন অন্তর্বর্তী সরকার মনজুর মোর্শেদ চৌধুরীকে ভূতাপেক্ষভাবে সচিব পদে পদোন্নতি দেয়।

এবার নবনির্বাচিত বিএনপি সরকার তাকে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করল।

উল্লেখ্য, সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিটি মোট ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়ার সুপারিশ করেছিল, যার মধ্যে মনজুর মোর্শেদ চৌধুরী অন্যতম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ চৌধুরী

আপডেট টাইম : ০৫:০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬