ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিংবদন্তি লিনু পাচ্ছেন স্বাধীনতা পদক ইরান হামলার ‘পরবর্তী ধাপ’ শুরু, ঘোষণা ইসরাইলের দীর্ঘ যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি তেহরানের, নতুন অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দেশ-বিদেশের অসংখ্য মানুষের দোয়া অগণিত শুভেচ্ছায় ভালো আছি -তানিয়া বৃষ্টি আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি সংসদের শুরুতেই সরকারকে চাপ দেবে বিরোধী দল বাজারদর: সবজি-মাংস আগের দামে ডিমের দাম আরও কম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্যামিলি কার্ডে দুর্নীতির সুযোগ থাকবে না : সমাজকল্যাণ মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪ বার
ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে কোনো দুর্নীতি থাকবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে তিন পর্যায়ে পর্যবেক্ষণ করা হবে। প্রাথমিকভাবে হতদরিদ্র ও দরিদ্র পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে কার্ড দেওয়া হবে।’
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
এ সময় জাহিদ বলেন, ‘ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে পরিবারে নারীদের গুরুত্ব বাড়ানো এবং সচ্ছলতা ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য। ফ্যামিলি কার্ড এতটাই স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দেওয়া হবে, যাতে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না।’
বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী, ঈদের আগে পরীক্ষামূলকভাবে দেশের আট বিভাগের আট উপজেলায় ফ্যামিলি কার্ড চালু করবে সরকার। এরই মধ্যে এ বিষয়ে মিটিংও করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অর্থমন্ত্রীকে সভাপতি করে ফ্যামিলি কার্ড দেওয়া সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

কিংবদন্তি লিনু পাচ্ছেন স্বাধীনতা পদক

ফ্যামিলি কার্ডে দুর্নীতির সুযোগ থাকবে না : সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট টাইম : ০৭:৩৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬