ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পররাষ্ট্রনীতি হবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে : প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১ বার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবার সঙ্গে বন্ধুত্বের ভিত্তিতে। কোনো বিশেষ দেশের প্রতি অতি-নির্ভরশীলতা নয় বরং পারস্পরিক শ্রদ্ধা ও সমমর্যাদার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে প্রথম ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাড়িতে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামা ওবায়েদ একথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো দেশের মেরুদণ্ড সোজা রেখে বিদেশে একটি স্থিতিশীল এবং সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। সরকার ভিসা সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবে। বিশেষ করে বিভিন্ন দেশের মধ্যে স্থগিত থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত পুনরায় চালু করার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তিনি তার বলিষ্ঠ ভূমিকা বজায় রাখবেন বলেও এ সময় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ সকালে ঢাকা থেকে রওনা হয়ে প্রথমে নগরকান্দায় পৌঁছান। সেখানে তাঁকে নগরকান্দা থানায় গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি উপজেলার লস্করদিয়ায় নিজ বাড়িতে তাঁর বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন। এরপর নগরকান্দা ও সালথা বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা তাঁকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন।

এদিকে বিকেলে তিনি ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মিটিংয়ে যোগদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রনীতি হবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে : প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৩:০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬