ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

পঞ্চদশ বিবিএস ফোরামের অভিনন্দন: প্রধানমন্ত্রী তারেক রহমান ও নবগঠিত মন্ত্রিসভাকে শুভেচ্ছা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০২ বার

Oplus_16908288

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর নেতৃত্বে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানিয়েছে পঞ্চদশ বিবিএস ফোরাম। এক শুভেচ্ছা বার্তায় সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, জনগণের বিপুল সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এই বিজয় দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় নতুন প্রত্যাশার সঞ্চার করেছে।

বার্তায় উল্লেখ করা হয়, জাতির আস্থার প্রতিফলন হিসেবে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ এবং নতুন মন্ত্রিপরিষদের যাত্রা দেশবাসীর জন্য আশাব্যঞ্জক। অংশগ্রহণমূলক গণতন্ত্র, জবাবদিহিমূলক প্রশাসন ও আইনের শাসন সুসংহত করার মাধ্যমে একটি কার্যকর কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার সময়োপযোগী পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ফোরামের নেতারা আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রাজ্ঞ নেতৃত্বে জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথ সুদৃঢ় হবে। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা, অর্থনৈতিক নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের মাধ্যমে উন্নত ও মানবিক রাষ্ট্র গঠনে সরকারের অগ্রযাত্রা বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পরিশেষে, সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নবগঠিত সরকারের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে পঞ্চদশ বিবিএস ফোরাম দেশ ও জাতির কল্যাণে সরকারের পাশে থাকার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

পঞ্চদশ বিবিএস ফোরামের অভিনন্দন: প্রধানমন্ত্রী তারেক রহমান ও নবগঠিত মন্ত্রিসভাকে শুভেচ্ছা

আপডেট টাইম : ০৯:২৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬