ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩২ বার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ ভাষণ দেবেন তিনি।

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।

এর আগে আজ সোমবার অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ভাষণ শেষে প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

অধ্যাপক ইউনূসের নেতৃত্বে ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আগামীকাল মঙ্গলবার নতুন সরকারের শপথগ্রহণের মধ্য দিয়ে শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ।

গত বৃহস্পতিবারের জাতীয় নির্বাচনে ২১২টি আসনে বিজয়ী হয়ে পরবর্তী সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট যায় ৭৭টি আসন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আপডেট টাইম : ০৯:১৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬