ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মুক্তিযোদ্ধা দিবস ১ ডিসেম্বরকে ঘোষণার আহ্বান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬
  • ৪৩১ বার

বিজয়ের মাসের প্রথম দিন ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযোদ্ধাদের স্মরণে শিখা চিরন্তনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকার প্রতি সম্মাননা, পুষ্পাঞ্জলি অর্পণ ও মুক্তিযোদ্ধাদের শপথগ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, বিজয়ের মাসের প্রথম দিনে প্রয়াত ও জীবিত সব মুক্তিযোদ্ধাদের স্মরণ করে তাদের প্রতি দেশবাসী শ্রদ্ধা নিবেদন করছে। আমাদের দীর্ঘ তের বছরের আহ্বান, এ দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণা করে দেশব্যাপী মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শনের বিষয়টিকে একটি জাতীয় উৎসবে পরিণত করা হোক।

রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবসের ঘোষণা হবে একটি সময়োচিত পদক্ষেপ।

এর আগে মুক্তিযোদ্ধাদের পক্ষে দাবি উত্থাপন এবং শপথবাক্য পাঠ করান মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি মেজর জেনারেল (অব) শফিউল্লাহ।

মুক্তিযোদ্ধা দিবসের প্রস্তাবক ও মুক্তিযোদ্ধা দিবস বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মেজর (অব) ডা. শেখ হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরামের নারী কমিটির সভাপতি মুকুল মজুমদার ও সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান ইয়াসমিন আরজু সিকান্দার, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) চেয়ারম্যান এম আখতারুজ্জামান, গণতান্ত্রিক ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান অ্যাড. মো. জাহাঙ্গীর হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান কবি আব্দুল খালেক, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি লায়ন মো. আখতার হোসেন, আওয়ামী পার্টির চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আমান উল্লাহ শিকদারসহ বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা এ সময় শিখা চিরন্তনের পাদদেশে সমবেত হয়ে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার আহ্বানের সঙ্গে একাত্মতা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

মুক্তিযোদ্ধা দিবস ১ ডিসেম্বরকে ঘোষণার আহ্বান

আপডেট টাইম : ১১:২৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬