ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন জনপ্রশাসন সচিব সোহরাব: আদেশ আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬
  • ৩৩৫ বার

শিক্ষাসচিব সোহরাব হোসাইনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগের আদেশ হতে পারে আজ। এই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব করা হয়েছে। তার জায়গায় নতুন সচিব হিসেবে আসছেন সোহরাব হোসাইন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানান, সোহরাব হোসাইনের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হয়ে গেছে আগেই। এখন কেবল প্রজ্ঞাপন প্রকাশের অপেক্ষা।

জানতে চাইলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এই প্রজ্ঞাপন জারি হতে পারে আজকের মধ্যেই।

গত বছরের ১৪ ডিসেম্বর সোহরাব হোসাইন শিক্ষা সচিব হিসেবে যোগ দেন। এর আগে তিনি বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর ছিলেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিবের (এপিডি) দায়িত্বেও ছিলেন।

সোহরাব হোসাইন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। তিনি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের একান্ত সচিব হিসাবেও কাজ করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দল ও নাট্যচক্রের সদস্য ছিলেন। সোহরাব হোসাইন বাংলা একাডেমির আজীবন সদস্য।

তিনি ১৯৬১ সালে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর স্ত্রী ড. মাহমুদা ইয়াসমীন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নতুন জনপ্রশাসন সচিব সোহরাব: আদেশ আজ

আপডেট টাইম : ১২:৫৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬