ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪ বার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘নামসর্বস্ব’ বেসরকারি সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা) এর পর্যবেক্ষক কার্ড দেয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

ইসি সচিব আখতার আহমেদর বরাত দিয়ে আবুল কালাম আজাদ মজুমদার বলেনছেন, ‘পাশা’ নামে একটি এনজিও ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ করবে বলে বলেছিল। নির্বাচন কমিশন থেকে তাদের বিষয়ে খোঁজখবর নিয়েছে। খোঁজখবর নিয়ে তাদের সক্ষমতা সম্পর্কে ইসি নিশ্চিত হতে পারেনি। এজন্য তাদের নির্বাচন পর্যবেক্ষণ কার্ড বিতরণ স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, এবার ৮১টি দেশীয় সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জনকে নির্বাচন পর্যবেক্ষণে অনুমতি দেয়া হয়। তার মধ্যে পাশাকে সবচেয়ে বেশি পর্যবেক্ষক নিয়োগ করার অনুমোদন দেয় ইসি। সংস্থাটির ১০ হাজার ৫৫৯ জন (১৯ শতাংশ) নির্বাচন পর্যবেক্ষণ করার কথা ছিল।

গতকাল শুক্রবার সংস্থাটির বিষয়ে একটি দৈনিক সংবাদ প্রকাশ করা হয়। যেখানে ওঠে আসে, একব্যক্তি নির্ভর প্রতিষ্ঠান এটি।

এদিকে, সংস্থাটির বিষয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানান আবুল কালাম আজাদ মজুমদার। তবে, তাদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত থাকার কথাও বললেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

আপডেট টাইম : ১১:৪৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬