ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

জলির আত্মহত্যা, সহকর্মী বহিষ্কার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬
  • ৫০২ বার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির আত্মহত্যার ঘটনায় সহকর্মী আতিকুর রহমান রাজাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪৬৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষিকা জলির সাবেক স্বামী তানভীর আহমদের বিরুদ্ধে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে উঠে আসা অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ সেলের সুপারিশে এ কমিটি গঠন করা হয়।

সিন্ডিকেটের দুই জন সদস্য জানান, আত্মহত্যার প্ররোচণার দায়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমান রাজাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে আদালত।ফলে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

আর সাবেক স্বামীর সহযোগী অধ্যাপক তানভীর আহমদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সুলতান-উল-ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।তাদেরকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানান তারা।

৯ সেপ্টেম্বর রাবির জুবেরী ভবনের নিজ কক্ষ থেকে আকতার জাহান জলির মরদেহ উদ্ধার করা হয়।

পরদিন নগরীর মতিহার থানায় আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন জলির ছোট ভাই কামরুল হাসান রতন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

জলির আত্মহত্যা, সহকর্মী বহিষ্কার

আপডেট টাইম : ১১:৫৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬