ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ১৪৯ বার

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া বিএনপির নেতা ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু প্রায় ১৭ বছর পর গাজীপুরে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার ১১টা ৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কারগার থেকে মুক্তি পেয়ে আব্দুস সালাম পিন্টু বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, যেভাবে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা স্বৈরাচারকে উৎখাত করেছে, ওই চেতনা ধারণ করে তারেক জিয়ার নেতৃত্বে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো।

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে গেল ১ ডিসেম্বর এ রায় দেওয়া হয়।

২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন আব্দুস সালাম পিন্টু। তখন থেকেই তিনি কারাগারে ছিলেন।

জানা গেছে, কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যাবেন পিন্টু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু

আপডেট টাইম : ০৬:৫৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪