ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

দেখা মিলেনি চাঁদের, ১৩ ডিসেম্বর ঈদে মিলাদুন্নবী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬
  • ৪৬৬ বার

বাংলাদেশের আকাশে বুধবার সন্ধ্যা রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।এর ফলে ২ ডিসেম্বর (শুক্রবার) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ১৩ ডিসেম্বর (মঙ্গলবার) পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।

বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জাকির আহমেদ।

সভায় যুগ্ম-সচিব জানান, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৩৮ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য ১ ডিসেম্বর (বৃহস্পতিবার) সফর মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। ২ ডিসেম্বর (শুক্রবার) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সুতরাং আগামী ১৩ ডিসেম্বর দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী্ পালিত হবে।

মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবী হয়রত মুহম্মদ (স.) এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করে। কারণ এ দিনেই রাসুলে করীম (স.) ইন্তেকাল করেন। বাংলাদেশে ঈদে মিলাদুন্নবীর দিন সাধারণ ছুটি। এ দিন মসজিদ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

দেখা মিলেনি চাঁদের, ১৩ ডিসেম্বর ঈদে মিলাদুন্নবী

আপডেট টাইম : ১১:৪৯:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬