ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালো ভারতের সংসদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৭৫ বার

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়েছে ভারতের সংসদ। বুধবার তার পাশাপাশি প্রয়াত পাঁচ ভারতীয় ব্যক্তিত্বকেও শ্রদ্ধা জানানো হয়েছে। এই সময় সংসদে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

এদিন সংসদের বাজেট অধিবেশন শুরু হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দুই কক্ষের যৌথ অধিবেশনে ভাষণের মাধ্যমে। লোকসভা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং সম্প্রতি প্রয়াত পাঁচজন সাবেক সদস্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাশাপাশি সদ্য প্রয়াত অজিত পাওয়ার, শালিনী পাতিল, ভানু প্রকাশ মির্ধা, সত্যেন্দ্র নাথ ব্রহ্ম চৌধুরী, সুরেশ কালমাদি ও  কবীন্দ্র পুরকায়স্থের উপর শোকবার্তা পাঠ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

স্পিকার তার বক্তব্যে বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার ভূমিকা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। এই শ্রদ্ধা নিবেদন ভারতের সংসদীয় ঐতিহ্যেরই অংশ, যেখানে প্রতিবেশী দেশগুলোর প্রভাবশালী নেতাদের স্মরণ করা হয়। যারা রাজনৈতিক জীবন আঞ্চলিক পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রভাব রেখে গেছেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া একাধিকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কয়েক দশক ধরে দেশের রাজনৈতিক অঙ্গন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্ব ও রাজনৈতিক পথচলা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালো ভারতের সংসদ

আপডেট টাইম : ১২:০০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬