ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

সামনে নির্বাচন, আওয়ামী লীগের পক্ষে কাজ করুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬
  • ৪৯৪ বার

২০১৯ সালে অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামনে নির্বাচন।আওয়ামী লীগের পক্ষে কাজ করুন। এখন থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করুন। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হবে। আর অন্যরা আসলে অবনতি হবে।

মঙ্গলবার হাঙ্গেরির বুদাপেস্টে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগকে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় রাখতে দলের নেতা-কর্মীদের এখন থেকেই জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান দলীয় সভানেত্রী শেখ হাসিনা।

ইউরোপের আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, মানুষ উন্নতি চায়? না অবনতি? – এই প্রশ্নটা করতে হবে।আওয়ামী লীগ আন্তরিকতার সঙ্গে দেশের উন্নয়ন চায়। কারণ আওয়ামী লীগ দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। দেশের উন্নতি করাই আওয়ামী লীগের কর্তব্য। ইনশাল্লাহ, আমরা তা করে যাবো।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন। আওয়ামী লীগ যে ভাবে দেশের উন্নতি করবে, আর কেউ তা পারবে না। আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় ফেরার পর থেকে দেশের যে উন্নয়ন করেছে, অন‌্যরা সরকারে থেকে সেই কাজ করতে পারেনি কেন- এমন প্রশ্ন তোলেন শেখ হাসিনা।

প্রবাসীদের প্রত্যেককে বাংলাদেশের ‘এক একজন রাষ্ট্রদূত’ হিসাবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে দেশের ভাবমূর্তি তুলে ধরতে হবে।

পানি সম্মেলনে যোগ দিতে গত রোববার সকালে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ। তিন দিনের সফর শেষে বুধবার তার দেশে ফেরার কথা রয়েছে। পূর্বপশ্চিম ডেস্ক

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

সামনে নির্বাচন, আওয়ামী লীগের পক্ষে কাজ করুন

আপডেট টাইম : ১১:৪৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬