ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

নিরপেক্ষতা শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৬২ বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করতে রংপুর ও রাজশাহী পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার তিনি এই দুই বিভাগীয় শহর পরিদর্শন করেন। আইএসপিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান ‘ইন এইড টু সিভিল পাওয়ার’–এর আওতায় মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ ছাড়া তিনি
বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন।

সেনাপ্রধান রংপুর সার্কিট হাউসে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সভা করেন। পরে রাজশাহীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারেও (বিআই আরসি) একই ধরনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তাব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এ সময় সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান সেনাসদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

তিনি বলেন, দায়িত্ব পালনের সময় ‘নাগরিকবান্ধব’ আচরণের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। পরিদর্শনকালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর
এরিয়া কমান্ডার, ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডারসহ সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভাগীয় কমিশনার, বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

নিরপেক্ষতা শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ

আপডেট টাইম : ১০:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬