ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দেশ গড়ার ‘পরিকল্পনা’ কীভাবে বাস্তবায়ন করতে হয়, বিএনপি জানে : তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১৯০ বার

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা নাকি দেশের মানুষকে ধোঁকা দিচ্ছি। আমরা ধোঁকা দিতে যাব কেন? এই মানুষদের কাছে আমাদের আবারও আসতে হবে না? আমরা সরকারে ছিলাম। কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়, বিএনপি জানে।

রবিবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, অনেকেই কয়েকদিন ধরে প্রচারণা চালাচ্ছেন, আমরা সরকারে গেলে একসঙ্গে ফ্যামিলি কার্ড দিব। আমরা কিন্তু একবারও বলিনি এ কথা। আমরা আমাদের পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করব।

তিনি বলেন, যারা সমালোচনা করছে, তাদের দেশ চালানোর অভিজ্ঞতা নেই। আমরা ভাষা শেখানোর মাধ্যমে কর্মসংস্থান করব। মা-বোনেরা বিভিন্ন রকমের কাজ করেন। তাদের জন্য ছোট ছোট লোনের ব্যবস্থা করব। কম্পিউটার শিখিয়ে এক্সট্রা ইনকামের ব্যবস্থা করব। ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থা করব। যারা সমালোচনা করছে, তারা দেশের মানুষকে কোনো পরিকল্পনা দেয়নি, আমরাই প্রথম সরকারে গেলে কী কী পরিকল্পনা গ্রহণ করব, সে বিষয়ে বলছি। কে, কী বলল, তাতে কিছু যায় আসে না। আমরা ১, ২, ৩ করে পরিকল্পনা বাস্তবায়ন করব। ৫ আগস্টের পর মানুষ যে পরিবর্তন চেয়েছিল, তা নিয়ে কাজ করব।

তারেক রহমান বলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে বের হবেন। এরপর জামাতে ফজরের সালাত আদায় করে ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে যাবেন। ভোট শুরু হলে শেষ পর্যন্ত অপেক্ষা করবেন, যাতে করে কেউ ভোট ডাকাতি না করতে পারে। বিজয়ী হলে আমি আবারও চৌদ্দগ্রাম এসে খাল খনন করব।

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুল হুদার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলার ছয়টি আসনে বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়ক আমিন উর রশিদ ইয়াছিন ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দেশ গড়ার ‘পরিকল্পনা’ কীভাবে বাস্তবায়ন করতে হয়, বিএনপি জানে : তারেক রহমান

আপডেট টাইম : ১২:০৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬