ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’

নিত্যপণ্যের দাম এবার মানুষের নাগালের মধ্যে থাকবে: বাণিজ্য উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৫৬ বার

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, গতবছরের চেয়ে এবার নিত্যপণ্য ৪০ শতাংশ বেশি আমদানি হয়েছে। তাই এবার দামটা মানুষের নাগালের মধ্যে থাকবে।

রোববার ২৫ জানুয়ারি আসন্ন রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম ও বাজার পর্যালোচনা বিষয়ে টাস্কফোর্সের সভা শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, অনেক অযাচিত প্রকল্প নিয়েছে আওয়ামী লীগ। এতে বিনিয়োগের তুলনায় লাভ কম হয়েছে। আওয়ামী লীগ সরকারের লুটপাটের কারণেই অন্তর্বর্তী সরকারকে বেশি ঋণ নিয়ে সেগুলো পূরণ করতে হয়েছে। এর প্রভাব পড়ছে নিত্যপণ্যের বাজারে।

তিনি আরও বলেন, পদ্মা সেতু হলে ২ শতাংশ প্রবৃদ্ধির কথা বলা হয়েছিল কিন্তু তা হয়নি।

কর্ণফুলী টানেল, পায়রা বন্দর, পদ্মা সেতুর মতো অযাচিত প্রকল্পের জন্য সরকারের বড় দায় তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসবের কারণে আইএমএফের কাছ থেকে বড় ঋণ নিতে হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি

নিত্যপণ্যের দাম এবার মানুষের নাগালের মধ্যে থাকবে: বাণিজ্য উপদেষ্টা

আপডেট টাইম : ১১:২২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬