শামীম ওসমান পদত্যাগ করেছেন বলে যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে তা সত্য নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে মুঠোফোনে পূর্বপশ্চিম এ তথ্য জানান তিনি। শামীম ওসমান আইভীর পক্ষে কাজ করবেন বলেও জানান ওবায়দুল কাদের।
এর আগে গুঞ্জন ছড়িয়ে পড়ে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের এমপি শামীম ওসমান তার বাবা সাবেক এমপি প্রয়াত এ কে এম শামসুজ্জোহাকে জড়িয়ে ডা. সেলিনা হায়াৎ আইভীর আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি তার এ সিদ্ধান্তের কথা এরই মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন বলেও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
তবে বিষয়টি অস্বীকার করে ওবায়দুল কাদের জানান, গতকাল সোমবার ধানমণ্ডির ৬ নম্বরে শামীম ওসমানের সঙ্গে বৈঠক হয়েছে ঠিকই। বৈঠকে তিনি আইভীর নামে কিছু অভিযোগ করেছেন তবে কোনো পদত্যাগপত্র জমা দেননি এ খবর সঠিক নয়। শামীম ওসমান আইভীর পক্ষে কাজ করবেন বলেও জানান তিনি।
Reporter Name 
























