ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’ সাত ইসলামী দলের ঐক্য গড়তে মতবিরোধ কমছে শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপ প্রণয়নের আহ্বান শ্রমমন্ত্রীর সাড়ে চার ঘণ্টায় ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর, হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরকারি কোয়ার্টার তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আইনমন্ত্রী অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

মানুষ পরিবর্তন এবং শান্তিতে থাকতে চায় বলে মন্তব্য করেছেন: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ১২৯ বার

মানুষ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায়—এ মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যাদের কথা আজ নতুন করে বলা হচ্ছে, এ দেশের মানুষ তাদের ৫০ বছর আগেই দেখে ফেলেছে।

বৃহস্পতিবার গভীর রাতে নরসিংদীতে বিএনপির নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সন্ধ্যা ৭টায় তার বক্তব্য দেওয়ার কথা থাকলেও রাত সোয়া ২টার দিকে তিনি বক্তব্য শুরু করেন। ঘন কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে রাত ৩টা পর্যন্ত হাজারো নেতাকর্মী জনসভাস্থলে উপস্থিত থেকে তার বক্তব্য শোনেন।

তারেক রহমান বলেন, একটি গোষ্ঠী একসময় দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা যদি তখন দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান না নিত, তাহলে লক্ষ লক্ষ মানুষকে শহীদ হতে হতো না এবং মা-বোনদের সম্মানহানিও ঘটত না।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভোটের দিন তাহাজ্জুদের নামাজ শেষে ভোটকেন্দ্রের পাশের মসজিদে ফজরের নামাজ আদায় করে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

জনসভায় নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় নরসিংদী পৌর পার্কসংলগ্ন মাঠে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা সভাপতি খায়রুল কবির খোকন। সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মনজুর এলাহী।

এর আগে একই দিনে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে ধারাবাহিক জনসভায় ভার্চুয়ালি অংশ নেন তারেক রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি

মানুষ পরিবর্তন এবং শান্তিতে থাকতে চায় বলে মন্তব্য করেছেন: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

আপডেট টাইম : ১২:১৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬