ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

খাদিজা হত্যাচেষ্টা মামলায় বদরুলের বিচার শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬
  • ৩৬৮ বার

জেলা নগরীর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে হত্যাচেষ্টা মামলার অভিযোগপত্র (চার্জ) গ্রহণ করে বিচার শুরু করেছেন আদালত।

মামলার একমাত্র আসামি ছাত্রলীগ নেতা বদরুল আলমের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর মূখ্য বিচারিক হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে অভিযোগপত্র গ্রহণ করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, মামলার পরবর্তী তারিখ ৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ওইদিন থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে।

আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, আদালত বদরুলের বিরুদ্ধে ৩২৪, ৩২৬ ও ৩০৭ ধারায় চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন। মামলায় সাক্ষী করা হয়েছে খাদিজাসহ ৩৬ জনকে।

এদিকে আসামি বদরুলের পক্ষে তার আইনজীবী সাজ্জাদুর রহমান আদালতে জামিন আবেদন জানালে আদালত তার জামিন নামঞ্জুর করেন।

গত ১৫ নভেম্বর মঙ্গলবার বদরুলের বিরুদ্ধে প্রদানকৃত চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণ করেছিলেন সিলেট অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আদালত।

ওইদিনই আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা চার্জশিট গ্রহণ শেষে বিচার শুরুর জন্য ২৯ নভেম্বর পরবর্তী কার্যদিবস ধার্য করেছিলেন।

এর আগে গত ৮ নভেম্বর আলোচিত এই মামলার একমাত্র আসামি ছাত্রলীগ নেতা বদরুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম এমসি কলেজের পুকুর পাড়ে নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। ঘটনার পরপরই অন্যান্য শিক্ষার্থীরা বদরুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় পরদিন খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি

খাদিজা হত্যাচেষ্টা মামলায় বদরুলের বিচার শুরু

আপডেট টাইম : ১২:০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬