ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

৪ শতাংশ হারে মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৬৭ বার
আমানতকারীদের প্রতিবাদের মুখে দুই বছরের মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের আমানতকারীদের ২০২৪ ও ২০২৫ সালের জন্য ব্যাংক রেটে ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। বুধবার এ সিদ্ধান্ত জানিয়ে পাঁচ ব্যাংকের প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে এই পাঁচ ব্যাংকের আমানতকারীদের ২০২৪ ও ২০২৫ সালের মুনাফা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

এ সিদ্ধান্তকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আমানতকারীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হলে কেন্দ্রীয় ব্যাংক সেই সিদ্ধান্তে পরিবর্তন আনে।বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেগুলেশন ডিপার্টমেন্ট থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, ইসলামী ব্যাংক কোম্পানির গঠন ও সম্প্রসারণসংক্রান্ত রেগুলেশন প্রক্রিয়ার অংশ হিসেবে আগে যে সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট মেয়াদি আমানতের ওপর মুনাফা স্থগিত রাখা হয়েছিল, তা পুনর্বিবেচনা করা হয়েছে। আমানতকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের জন্য ব্যক্তিগত (অপ্রাতিষ্ঠানিক) আমানতের ওপর বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা প্রযোজ্য হবে।

এ জন্য ব্যাংকগুলোকে ২০২৫ সালের শেষ কর্মদিবসের ভিত্তিতে আমানত স্থিতি পুনরায় হিসাব করতে হবে এবং সংশোধিত হিসাবের বিবরণী তিন কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে দাখিল করতে হবে।বাংলাদেশ ব্যাংক আরো জানায়, কোনো আমানতকারী যদি নির্ধারিত হারের চেয়ে বেশি মুনাফা ইতোমধ্যে পেয়ে থাকেন, তাহলে সেই অতিরিক্ত অংশ ভবিষ্যৎ মুনাফার সঙ্গে সমন্বয় করা হবে। অন্যদিকে, যেসব আমানতের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত প্রযোজ্য নয়, সেগুলোর বিষয়ে পূর্বের নির্দেশনা বহাল থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

৪ শতাংশ হারে মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারীরা

আপডেট টাইম : ১০:৩৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬