ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রক্তচাপ নিয়ন্ত্রণে ও রোগ প্রতিরোধে বিটরুট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ২০৫ বার

শীত কিংবা গরম-যেকোনো মৌসুমেই বিটরুটের শরবত শরীরকে দেয় বিশেষ পুষ্টি আর সতেজ অনুভূতি। উজ্জ্বল লাল রঙের এই সবজিটি ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। যার শরীরের ভেতর থেকে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। চলুন জেনে নেওয়া যাক বিটরুটের শরবতের যত পুষ্টিগুণ—

আয়রনে সমৃদ্ধ

বিটরুট দেহে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। অ্যানিমিয়া প্রতিরোধে আয়রনযুক্ত এই শরবত বেশ কার্যকর।

উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট

বিটরুটের প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি র‌্যাডিক্যাল থেকে রক্ষা করে, ত্বক রাখে উজ্জ্বল ও স্বাস্থ্যকর।

রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে

বিটরুটে থাকা নাইট্রেট রক্তনালীকে শিথিল করে, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এটি উপকারী পানীয়।

লিভার ডিটক্সে কার্যকর

বিটরুট লিভার পরিষ্কার করতে সহায়তা করে এবং শরীরের বিষাক্ত উপাদান বাইরে বের করতে ভূমিকা রাখে।

হজমশক্তি বাড়ায়

বিটরুটের ফাইবার হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। তাই নিয়মিত বিটরুট খেলে হজমশক্তি বাড়ে।

শক্তি বাড়ায়

প্রাকৃতিক চিনি ও পুষ্টিগুণের কারণে বিটরুট শরবত শরীরে তাত্ক্ষণিক শক্তি জোগায়। যারা নিয়মিত ব্যায়াম করেন, তাদের জন্য এটি বেশ উপকারী।

ত্বক ও চুলের জন্য ভালো

বিটরুট ভিটামিন সি, আয়রন ও ফোলেট সমৃদ্ধ হওয়ায় বিটরুট ত্বক উজ্জ্বল করে, চুল পড়া কমায় এবং চুলের গোড়া মজবুত করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট দেহে ইমিউনিটি উন্নত করে, সর্দি-কাশিসহ নানা সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রক্তচাপ নিয়ন্ত্রণে ও রোগ প্রতিরোধে বিটরুট

আপডেট টাইম : ১১:৪০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬