ঢাকা ১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী টাকা ছাপতে এক বছরে দ্বিগুণ অর্থ খরচ করেছে বাংলাদেশ ব্যাংক রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরী, পাত্র কে ১৫ সেপ্টেম্বর সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি দেশে মোবাইল সংযোগ ১৯ কোটি ১০ লাখ: আইসিটি মন্ত্রী গর্ভাবস্থায় কোন ফলগুলো বেশি উপকারী

জানুয়ারিতে আংশিক, জুলাই থেকে পূর্ণাঙ্গ পে-স্কেল কার্যকর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১৩৫ বার

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন।

কমিশনের সুপারিশ অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে নতুন এই বেতনকাঠামো পুরোপুরি কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

সূত্র জানায়, প্রস্তাব অনুযায়ী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিক বাস্তবায়ন শুরু হলেও অর্থবছরের প্রথম দিন অর্থাৎ ১ জুলাই থেকে পূর্ণমাত্রায় কার্যকর হবে নতুন পে স্কেল।

পুরো কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, আগামী ২১ জানুয়ারি আবারও বৈঠকে বসবে জাতীয় বেতন কমিশন। অর্থ মন্ত্রণালয় ও কমিশন সূত্রে জানা গেছে, ওইদিন কমিশন নতুন বেতন কাঠামো সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে জমা দেবে। পরে এটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।

বেতন কমিশনের প্রধান ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান গণমাধ্যমকে বলেন, ‘আমরা আগামী ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার সময় পেয়েছি। সেদিনই প্রতিবেদন তার হাতে তুলে দেব। এতটুকু বলতে পারি, খুব ভালো কিছু হচ্ছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার

জানুয়ারিতে আংশিক, জুলাই থেকে পূর্ণাঙ্গ পে-স্কেল কার্যকর

আপডেট টাইম : ১০:৫৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬