ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ইইউ-এর ৭ দেশের দূতের রাজস্ব আদায়ে গতি বাড়াতে অধ্যাদেশ সংশোধন অনুমোদন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা হামজার মধ্যে তারকা হওয়ার সব গুণ দেখছেন লামিন ইয়ামাল জনগণ কেমন সেবা পাচ্ছেন দেখতে বোরকা পরে ভূমি অফিসে ডিসি আদাবর ও মোহাম্মদপুরে তাণ্ডব: সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার ১৩ ডিএই এবং বিএডিসি: ১৩ প্রকল্পের পিডি বদলের তোড়জোড় নিয়ে প্রশ্ন বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১০৫ বার

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে এক র‌্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন র‌্যাবের আরও তিনজন সদস্য। নিহত কর্মকর্তার নাম মো. মোতালেব। তিনি র‌্যাবে ডেপুটি এসিস্ট্যান্ট ডিরেক্টর (ডিএডি) পদে কর্মরত ছিলেন।

র‌্যাবসূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় জঙ্গল সলিমপুরে চট্টগ্রাম র‍্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের থেকে একটি টিম অভিযানে যায়। এ সময় তাদের ওপর চড়াও হয় দুর্বৃত্তরা এবং সন্ত্রাসীদের গুলিতে নিহত হন র‌্যাব কর্মকর্তা মো. মোতালেব। আহত হন র‌্যাবের আরও তিনজন সদস্য।

এদিকে ঘটনার পর এলাকাটিতে থমথমে অবস্থা বিরাজ করছে। সন্ত্রাসীদের ধরতে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় প্রায় ৪ দশক ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল করে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি দীর্ঘদিন ধরেই পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩

আপডেট টাইম : ১০:৩৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬