ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

সারাদেশে গণভোটে ‘হ্যাঁ’ শিরোনামে লিফলেট বিতরণের সিদ্ধান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৭৬ বার

আসন্ন গণভোটে ‘পরিবর্তনের পক্ষে জনমত গড়ে তুলতে’ ঢাকা মহানগরীর প্রতিটি বাসায় ‘হ্যাঁ’ শিরোনামের লিফলেট পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে সারাদেশের পল্লী বিদ্যুৎ গ্রাহকদের মাঝেও এই লিফলেট বিতরণ করা হবে।

রোববার বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে তার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব তথ্য জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সচিব রেজাউল মাকছুদ জাহেদী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন হাইরাইজ ভবনগুলোতে ড্রপ ডাউন ব্যানার ও বিলবোর্ড স্থাপন করা হবে। পাশাপাশি সড়কদ্বীপে দৃষ্টিনন্দন ফেস্টুন এবং বিভিন্ন স্থাপনায় স্টিকার প্রদর্শনের মাধ্যমে নগরবাসীকে একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করা হবে।

অন্যদিকে, দেশের পল্লী অঞ্চলে বিদ্যুৎ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) তাদের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছেও ‘হ্যাঁ’ লিফলেট পৌঁছে দেবে। এ তথ্য জানান আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়াউল আলম।

গণভোটকে কেন্দ্র করে এই প্রচারণা কর্মসূচিকে সরকার জনসম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছে বলে সংশ্লিষ্টরা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

সারাদেশে গণভোটে ‘হ্যাঁ’ শিরোনামে লিফলেট বিতরণের সিদ্ধান্ত

আপডেট টাইম : ১১:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬