ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাউশি ভেঙে দুই অধিদফতরের কাঠামো গঠনে কমিটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ২৩ বার

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) ভেঙে দুই ভাগ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাকে ‘মাধ্যমিক শিক্ষা অধিদফতর’ এবং কলেজ পর্যায়ের শিক্ষাকে ‘উচ্চ শিক্ষা অধিদফতর’ বা ‘উচ্চ শিক্ষা গবেষণা অধিদফতর’ নামে আলাদা করা হচ্ছে। বিষয়টি চূড়ান্তে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো (অর্গানোগ্রাম) করতে আট সদস্যের কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাম ও পদবি প্রকাশে অনিচ্ছুক সভায় উপস্থিত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, দুই অধিদফতরে দুইজন মহাপরিচালকের পাশাপাশি দুই অধিদফতরে অতিরিক্ত মহাপরিচালকের পদও রাখা হয়েছে। তবে অতিরিক্ত মহাপরিচালকের পদ সংখ্যা কত হবে, সে ব্যাপারে এখনো নির্ধারিত হয়নি। এ ছাড়াও অন্যান্য পদবিন্যাস করতে একটি কমিটি গঠন করা হবে। পরে এই কমিটি সব চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবে।

মন্ত্রিপরিষদ বিভাগ পরিপত্র জারি করবে। পরিপত্র জারির মাধ্যমে দুই অধিদফতর আলাদা হওয়ার বিষয়টি বাস্তবায়ন হবে।

আন্তঃমন্ত্রণালয়ের সভায় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। এছাড়া, উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা, মন্ত্রিপরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মাউশি ভেঙে দুই অধিদফতরের কাঠামো গঠনে কমিটি

আপডেট টাইম : ১১:০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬