ঢাকা ১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

পে স্কেলের জন্য বরাদ্দ ২২ হাজার কোটি টাকা, বাস্তবায়ন হবে কবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২১:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১৫৩ বার

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বেতন ও ভাতা খাতে উল্লেখযোগ্য পরিমাণ বরাদ্দ বাড়িয়েছে সরকার। সংশোধিত বাজেটে এ খাতে প্রায় ২২ হাজার কোটি টাকা বাড়িয়ে মোট বরাদ্দ নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬ হাজার ৬৮৪ কোটি টাকা।

অর্থ বিভাগ সূত্র জানায়, জানুয়ারি থেকেই আংশিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্যেই এই অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকার মেয়াদ শেষে পূর্ণাঙ্গভাবে পে স্কেল বাস্তবায়ন করতে না পারলেও, যাতে পরবর্তী নির্বাচিত সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে পারে—সে বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

২০২৫–২৬ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা সংশোধন করে কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা করা হয়েছে। সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাড়িয়ে প্রায় ৫ লাখ ৬৩ হাজার কোটি টাকা নির্ধারণ করা হলেও উন্নয়ন ব্যয় বা এডিপি কমিয়ে আনা হয়েছে ২ লাখ কোটি টাকায়।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সুদ পরিশোধ, ভর্তুকি ব্যয়, ব্যাংক একীভূতকরণে মূলধন সহায়তা এবং বিভিন্ন ভাতা বৃদ্ধির কারণে পরিচালন ব্যয় কমানো সম্ভব হয়নি। ফলে বাজেটের ভারসাম্য রক্ষায় উন্নয়ন ব্যয় হ্রাস করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনার পর আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা আসতে পারে। কমিশনের প্রতিবেদন আগামী ২১ জানুয়ারির মধ্যে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

সূত্র আরও জানায়, জানুয়ারি থেকে সংশোধিত মূল বেতন কাঠামো অথবা নতুন ভাতাগুলো কার্যকর করা হতে পারে। সে ক্ষেত্রে সংশোধিত বাজেটে রাখা বরাদ্দ বাস্তবায়নের জন্য পর্যাপ্ত হবে বলে সরকারের ধারণা।

নতুন বেতন কাঠামোয় নিম্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য তুলনামূলকভাবে বেশি হারে বেতন বৃদ্ধি করা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট ওই কর্মকর্তা।

ইতোমধ্যে সরকার সংশোধিত বাজেট চূড়ান্ত করেছে, যা আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এতে বাজেটের মোট আকার ২ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। সংশোধিত বাজেটে উন্নয়ন খাতে বরাদ্দ ৩০ হাজার কোটি টাকা কমানো হলেও অনুন্নয়ন খাতে বরাদ্দ ২৮ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে, যার বড় অংশই নতুন পে স্কেল বাস্তবায়নে ব্যয় হবে।

চলতি অর্থবছরের মূল বাজেটে বেতন-ভাতা খাতে বরাদ্দ ছিল ৮৪ হাজার ১১৪ কোটি টাকা। সংশোধিত বাজেটে এই বরাদ্দ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানা গেছে। বর্তমানে দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ১৫ লাখ। পাশাপাশি নতুন বেতন কাঠামো বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যদিও তাদের বেতন সরাসরি সরকারি বাজেট থেকে পরিশোধ করা হয় না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

পে স্কেলের জন্য বরাদ্দ ২২ হাজার কোটি টাকা, বাস্তবায়ন হবে কবে

আপডেট টাইম : ০৭:২১:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬