ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১৩৮ বার

দেশের অভ্যন্তরের পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিদেশে পাঠানো ব্যালটের মতো সব প্রতীক আর থাকছে না। নতুন ডিজাইনের পোস্টাল ব্যালটে শুধু চূড়ান্ত প্রার্থীর নাম ও প্রতীক থাকবে।

গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে এক অনানুষ্ঠানিক বৈঠকে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে বৈঠক করেন। সেখানে গিয়ে দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটে সব প্রতীক না রেখে সংশ্লিষ্ট প্রার্থীদের নাম ও প্রতীক রাখার প্রস্তাব দেয়।

বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে বেশি ব্যবহৃত হবে। সব মার্কা না রেখে দেশের ব্যালটগুলোতে সংশ্লিষ্ট প্রার্থীদের নাম ও প্রতীক রাখার স্পষ্ট প্রস্তাব দিয়েছি। নির্বাচন কঠিন না করে ভোটাররা যাতে ভোট দিতে পারেন সে ব্যবস্থা নেওয়া উচিত।

আর নির্বাচনে বিশেষ কিছু দলকে সুবিধা দেবার জন্য দাঁড়িপাল্লা, হাতপাখা ও শাপলা কলি প্রতীকগুলোকে পোস্টাল ব্যালটের প্রথম লাইনে রাখা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তবে বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটের ডিজাইনের ব্যাখ্যা দিয়ে কমিশন জানায়, ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে সরকারি গেজেটের ক্রমধারা বা ধারাবাহিকতা অনুসরণ করা হয়েছে।

দেশের অভ্যন্তরে কারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী, নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ভোট দিতে পারবেন।

পোস্টাল ব্যালটে ভোট দিতে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন নিবন্ধন করেছেন। আর দেশের বসবাসরত ভোটার রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি

আপডেট টাইম : ০১:৫৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬