ঢাকা ১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের এজেন্ডা কী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ২৭ বার

সৌজন্য সাক্ষাতে কোনো এজেন্ডা থাকে না উল্লেখ করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সাক্ষাতে কোনো এজেন্ডা নেই।’

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকটি হবে। বিএনপির চেয়ারম্যান হিসেবে আজই প্রথম তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন।

এর আগে, গত বছরের ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডন সফরকালে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রথমবার একান্তে বৈঠক হয়। তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে দুজনের এই বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দিয়েছিলেন।

আইন উপদেষ্টা আরো বলেন, “ক্রিকেট বোর্ডের একজন পরিচালক সব ক্রিকেটারদের অপমান করে কথাবার্তা বলেছেন। এটি খুবই দায়িত্ব জ্ঞানহীন মনে হয়েছে। বিষয়টি ক্রিকেট বোর্ডের ব্যাপার। এ বিষয়ে ব্যবস্থা নেবে ক্রিকেট বোর্ড।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের এজেন্ডা কী

আপডেট টাইম : ০৬:২২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬