ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে বিজ্ঞপ্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৩২ বার

জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৮(ক) অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার পদে নিয়োগের উদ্দেশ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে সরকার। এতে যোগ্য প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার পদে নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহের সুবিধার্থে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৬-এ উল্লিখিত যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় তথ্যাদি সংবলিত জীবন-বৃত্তান্ত এবং পাসপোর্ট সাইজের ১ (এক) কপি ছবি আগামী ২৫ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, কক্ষ নম্বর -৬২৮, ভবন নম্বর-০৪, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর ডাকযোগে/সরাসরি অথবা ই-মেইলে <e-mail: secretary@legislativediv.gov.bd> প্রেরণের জন্য নির্দেশক্রমে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো।

এর আগে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের শূন্য পদে নিয়োগের সুপারিশ করার জন্য আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে ছয় সদস্যের বাছাই কমিটি গঠন করে সরকার। গত মঙ্গলবার (১২ জানুয়ারি) এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ একটি গেজেট জারি করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে বিজ্ঞপ্তি

আপডেট টাইম : ০৬:০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬