ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ ইসি, অভিযোগ প্রার্থীদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১৪৬ বার

জাতীয় পার্টিসহ ১৪ দলকে নির্বাচনী কার্যক্রম থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জুলাই ঐক্যের নেতারা। এদিকে, জাতীয় পার্টির মহাসচিব শামিম হায়দার পাটোয়ারী বলেছেন, জাতীয় পার্টি ভোটে যাবে কি না সেই সিদ্ধান্ত এক মাত্র দলের, এই বিষয়ে অন্য কারো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই।

নির্বাচন কমিশনে আপিল শুনানির চতুর্থ দিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রার্থীরা অভিযোগ করেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের মঙ্গলবার চতুর্থ দিনের মত শুনানি করেছে নির্বাচন কমিশন। চতুর্থ দিনে ৭০ টি আপিল শুনানি সম্পন্ন হয়েছে। ৫৩ টি মঞ্জুর ও ১৭ টি নামঞ্জুর হয়েছে। ৪ দিনে মোট ২০৪ জন প্রার্থী মনোনয়ন ফিরে পেয়েছেন।

বেশিরভাগ আপিল মঞ্জুর হলেও না মঞ্জুরও হয়েছে কয়েকজন প্রার্থীর। আপিল শুনানির পর গণমাধ্যমে তারা অভিযোগ তুলেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ভূমিকা নিয়ে।

এদিন বিকালে জুলাই ঐক্যের প্রতিনিধি দল, জাতীয় পার্টি ও ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেয়। ৫ আগস্টের পরে দাবি পূরণ হচ্ছে না বলে অভিযোগ করেন।

এদিকে, জাতীয় পার্টির মহাসচিব শামিম হায়দার পাটয়ারী জানান, জাতীয় পার্টি ৫টি আপিলের মধ্যে ৫টিই বৈধতা পেয়েছে। তিনি বলেন, হীন উদ্দেশ্যে জাতীয় পার্টিকে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখার চেষ্টা চলছে।

আপিল শুনানি পর্যবেক্ষণে মঙ্গলবার নির্বাচন কমিশনে আসেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ ইসি, অভিযোগ প্রার্থীদের

আপডেট টাইম : ০৯:৪৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬