ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের ১৩ জেলায় শীত নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৩৩ বার

বেশ কিছু দিন ধরেই কুয়াশার চাদরের সঙ্গে কনকনে হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে কাঁপছে সারা দেশের মানুষ। রাজধানীতে অবশ্য শীত সামান্য কমেছে, কয়েক দিন ধরে দেখা মিলছে সূর্যেরও। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ১৩ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

সংস্থাটির সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর বিভাগের ৮টি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ সোমবার (১২ জানুয়ারি) দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশের ১৩ জেলায় শীত নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

আপডেট টাইম : ১১:০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬