ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

এফডিসি ঘুরে দেখলেন রিজওয়ানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১১১ বার

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) পরিদর্শন করেছেন।

রোববার (১১ জানুয়ারি) তিনি বিএফডিসি পরিদর্শন করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি উপদেষ্টাকে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বিএফডিসির বিভাগভিত্তিক সুযোগ-সুবিধা, ডিজিটাল সার্ভিস, শ্যুটিং ফ্লোর, সাউন্ড স্টুডিও ও এডিটিং ল্যাব ঘুরিয়ে দেখান। পাশাপাশি চলমান বিভিন্ন প্রকল্প এবং সাম্প্রতিক সময়ে গৃহীত ইতিবাচক উদ্যোগ সম্পর্কে তাকে অবহিত করেন।

পরিদর্শন শেষে উপদেষ্টা বিএফডিসির পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় তিনি চলমান অবকাঠামো নির্মাণকাজ এবং পরিকল্পনাধীন কবিরপুর ফিল্ম সিটি প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ ছাড়া, পরিদর্শনকালে উপদেষ্টা বিএফডিসির অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

এফডিসি ঘুরে দেখলেন রিজওয়ানা

আপডেট টাইম : ১১:২১:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬