ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

পঞ্চগড়ে তাপমাত্রা আরও নামল নামল ৭ ডিগ্রিতে, বিপর্যস্ত জনজীবন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১৫৪ বার

কনকনে শীতে চরম দুর্ভোগে পঞ্চগড়ের সাধারণ মানুষ। ঘন কুয়াশার কারণে দিনের বেশিরভাগ অংশ জুড়েই দেখা মিলছে না সূর্যের। সেই সঙ্গে উত্তরের হিমেল বাতাস। এর ফলে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ছয়টায় সর্বনিম্ন ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

এর আগে শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সেদিন বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।

আজ রোববার ভোর থেকেই পঞ্চগড়ের গ্রাম ও শহরের সড়ক-মহাসড়ক ঘন কুয়াশায় ঢেকে যায়। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক চালককে ধীরগতিতে যানবাহন চালাতে দেখা গেছে।

প্রচণ্ড শীতে সমস‍্যায় জেলার খেটে খাওয়া লোকজনের পাশাপাশি নদী কেন্দ্রিক পাথর উত্তোলনের সাথে জড়িত কয়েক হাজার পাথর শ্রমিক। ঠাণ্ডার কারণে নদীতে নামতে না পারায় পরিবারগুলোতে দেখা দিয়েছে আর্থিক সংকট।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, আগামী কয়েক দিন আবহাওয়ার এই অবস্থা অব্যাহত থাকতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

পঞ্চগড়ে তাপমাত্রা আরও নামল নামল ৭ ডিগ্রিতে, বিপর্যস্ত জনজীবন

আপডেট টাইম : ১০:২১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬