ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে এসডিজির সমন্বয়ক পদে চুক্তিভিত্তিক নিয়োগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬
  • ৫৩২ বার

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদকে তিন বছরের জন্য নতুন পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আগামী ২ ডিসেম্বর থেকে অথবা যোগদানের তারিখ থেকে তিন তিন বছরের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) বিষয়ক সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই নিয়োগ দেওয়া হয়।

আগামী ১ ডিসেম্বর মুখ্যসচিব পদে আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হতে যাচ্ছে। এই পদে এরই মধ্যে জনপ্রশাসনের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর নিয়োগ চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

১৯৮২ বিশেষ বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আবুল কালাম আজাদের অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরু হওয়ার কথা ছিল ২০১৬ সালের ৬ জানুয়ারি। কিন্তু তাঁর পিআরএল বাতিল করে ৭ জানুয়ারি থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব হিসেবে নিয়োগ দেয়া হয়। ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি এই পদে প্রথম নিয়োগ পান। এর আগে ২০১৪ সালের ১৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান।

এর আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালকের দায়িত্বের ছিলেন।

মানিকগঞ্জের জেলা প্রশাসক ছাড়াও বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এবং দিনাজপুরের পার্বতীপুর ও কিশোরগঞ্জের কটিয়াদীর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বও পালন করেছেন তিনি।

আবুল কালাম আজাদ ১৯৫৭ সালের ৭ জানুয়ারি জামালপুরে জন্মগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে এসডিজির সমন্বয়ক পদে চুক্তিভিত্তিক নিয়োগ

আপডেট টাইম : ১১:৪৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬