ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রার্থিতা ফিরে পেতে ৬৪৫ আপিল, নিষ্পত্তির শুনানি শুরু আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৮১ বার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। আজ (শনিবার) থেকে এসব আপিল নিষ্পত্তির শুনানি শুরু হচ্ছে।

জানা গেছে, ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। টানা ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই শুনানি।

কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম দিন শনিবার (১০ জানুয়ারি) ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি হবে। এরপর রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

পরবর্তী আপিল শুনানির তারিখ ও সময়সূচি শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। গতকাল শুক্রবার শেষ দিনে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিলের জন্য নির্বাচন কমিশনে উপস্থিত হন আবেদনকারীরা।

এখন পর্যন্ত কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই স্বতন্ত্র প্রার্থীরা আপিল করেছেন। এক শতাংশ সমর্থন পূরণে ব্যর্থতা ও স্বাক্ষরের গড়মিলের কারণে অনেকের প্রার্থিতা বাতিল হয়। এছাড়া ঋণখেলাপি এবং অসম্পূর্ণ মনোনয়নপত্রের কারণেও প্রার্থিতা বাতিল করা হয়েছে।

এসব ত্রুটি সংশোধনের জন্য আবেদনকারীদের সুযোগ দেওয়া হয়েছিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি এবং নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান

প্রার্থিতা ফিরে পেতে ৬৪৫ আপিল, নিষ্পত্তির শুনানি শুরু আজ

আপডেট টাইম : ১০:৪৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬