ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নাফ নদে মাছ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৯৭ বার

‎নাফ নদে মাছ ধরার সময় এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীর রয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নাফ নদ সংলগ্ন হোয়াইক্যং অংশে এ ঘটনা ঘটে।

‎জানা গেছে, ‎গুলিবিদ্ধ জেলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী গ্রামের ছৈয়দ বলির ছেলে মোহাম্মদ আলমগীর।

‎‎আহত জেলের বড় ভাই সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার মাগরিবের পর মো. আলমগীর ও মো. আকবর নাফ নদে হোয়াইক্যং ইউনিয়নের বিলাইরছিয়া দ্বীপ সংলগ্ন এলাকায় নৌকায় অবস্থান করে মাছ ধরছিলেন। ‎এসময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির বিকট শব্দ শোনা যায়। একপর্যায়ে আলমগীর নৌকার ভেতরে লুটিয়ে পড়েন। পরে দেখা যায়, তার বাম হাত দিয়ে গুলি ঢুকে বের হয়ে গেছে এবং হাত থেকে রক্ত ঝরছিল। সঙ্গে থাকা জেলের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করা হয়।

‎‎তিনি জানান, আহত অবস্থায় আলমগীরকে প্রথমে উখিয়ার কুতুপালং এমএমএস হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

‎‎এ বিষয়ে হোয়াইক্যং ইউনিয়নের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, ‘নাফ নদে মো. আলমগীর নামে এক জেলের হাতে গুলি লাগার খবর শুনেছি।’

তিনি বলেন, ‘মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকায় মাঝেমধ্যে গোলাগুলির শব্দ শোনা যায়। বৃহস্পতিবার রাতেও কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

নাফ নদে মাছ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলে

আপডেট টাইম : ০৬:৫৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬