ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫৯ অতিরিক্ত সচিব পদে রদবদল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬
  • ৪৮৮ বার

প্রশাসনের অতিরিক্ত সচিব পদে ব্যাপক রদবদল করা হয়েছে। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে।

অতিরিক্ত সচিব শঙ্কর রঞ্জন সাহাকে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে, অতিরিক্ত সচিব সৈয়দা সারোয়ার জাহানকে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার পদে এবং যুগ্ম সচিব আবদুল মজিদকে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে বদলি করা হয়েছে।

অতিরিক্ত সচিব সুপ্রিয় কুমার কুন্ডকে বাংলাদেশ মিশনের সুইজারল্যান্ডের ইকোনমিক মিনিস্টার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যান্যের মধ্যে অতিরিক্ত সচিব বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) পরিচালক এ কে নাজমুজ্জামানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির নির্বাহী পরিচালক মোহাম্মদ শফি উল্লাহকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য মো. আলাউদ্দিন ফকিরকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব,কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক বিশ্বাস মুহাম্মদ আজিম উদ্দিনকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) মো. হোসেইন মোল্লাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সচিব মো. ফয়েজুর রহমানকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলির আদেশ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৫৯ অতিরিক্ত সচিব পদে রদবদল

আপডেট টাইম : ১১:৩৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬