ঢাকা ১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সচিবালয়ের বৈঠকে পে-স্কেল বাস্তবায়নে তিন প্রস্তাব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ১৭ বার

নবম জাতীয় পে-স্কেলের সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব উত্থাপন করেছে পে-কমিশন। এই তিন প্রস্তাবের যে কোনো একটি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে পে-স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় এ প্রস্তাব করা হয়। বিষয়টি নিয়ে প্রেজেন্টেশন দেওয়া হলেও সিদ্ধান্ত চূড়ান্ত করা সম্ভব হয়নি।

পে-কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সভায় ড. মোহাম্মদ আলী খান, এনডিসি, মোঃ ফজলুল করিম, মোঃ মোসলেম উদ্দীন, সদস্য সচিব মোঃ ফরহাদ সিদ্দিক ছাড়াও খন্ডকালীন সদস্যরা উপস্থিতি ছিলেনকমিশনের সভায় উপস্থিত পে-কমিশনের এক সদস্য বলেন, ‘সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব এসেছে। এর মধ্যে প্রথম প্রস্তাব ২১ হাজার টাকা বেতন স্কেল ধরা হয়েছে। দ্বিতীয় প্রস্তাবে ১৭ হাজার এবং সবশেষ তৃতীয় প্রস্তাবে ১৬ হাজার টাকা বেতন স্কেল করার প্রস্তাব করা হয়েছে।’

সর্বোচ্চ বেতন স্কেল কত হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, এটি এখনো ফাইনাল করা যায়নি। বেতনের সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য ভাতার বিষয়টি রয়েছে। এগুলো কেমন হবে তা এখনো চূড়ান্ত না হওয়ায় সর্বোচ্চ বেতন স্কেলের বিষয়ে চূড়ান্ত কোনো প্রস্তাবনা আসেনি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ের বৈঠকে পে-স্কেল বাস্তবায়নে তিন প্রস্তাব

আপডেট টাইম : ০৭:৩৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬