ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুই বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ১৭ বার

যশোরের মণিরামপুরে বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় শিমুল হোসেন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে বুধবার বিকালে যশোর-চুকনগর সড়কের ফকিরের রাস্তা এলাকায় ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলে ধাক্কা লেগে গুরুতর আহত হন শিমুল।

নিহত শিমুল মণিরামপুর উপজেলার মাছনা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের ছেলে। চলতি বছর স্থানীয় একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

মণিরামপুর থানা স্বেচ্ছাসেবকদলের সভাপতি বিল্লাল হোসেন বলেন, শিমুল আমার ভাইপো। বুধবার বিকালে প্রাইভেট পড়তে সে বাড়ি থেকে বের হয়। এরপর নিজে মোটরসাইকেল চালিয়ে দুই বন্ধুকে নিয়ে কেশবপুরের দিকে ঘুরতে যায়। তারা মণিরামপুরে ফেরার পথে ফকিররাস্তা মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এ সময় ছিটকে পড়ে আহত হয় শিমুলসহ তার অপর দুই বন্ধু।

তিনি আরও বলেন, তাদের উদ্ধার করে স্থানীয়রা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শিমুলের দুই বন্ধু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলেও অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক শিমুলকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে শিমুলকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হয়। সেখানে একটি হাসপাতালে রাত তিনটার দিকে তার মৃত্যু হয়।

মণিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন, সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহতের কোনো খবর আমরা পাইনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দুই বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের

আপডেট টাইম : ০৭:১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬