ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আরও বাড়বে শীতের তীব্রতা, ১২ জানুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৯৮ বার

দেশজুড়ে হাড়কাঁপানো শীতের দাপট আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, চলমান শৈত্যপ্রবাহ আগামী ১২ জানুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।

বিডব্লিউওটি জানায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরের পর দেশের অধিকাংশ অঞ্চলে কুয়াশা কেটে গিয়ে রোদের দেখা মিললেও বগুড়া, গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের কিছু জেলা এবং খুলনা বিভাগের কয়েকটি এলাকায় কুয়াশার ঘন চাদর এখনও রয়ে গেছে। ১২ জানুয়ারি পর্যন্ত দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা নেমে আসতে পারে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থাটির মতে, রাত থেকে আবারও দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার বিস্তার ঘটতে পারে। তবে পশ্চিমাঞ্চলে কুয়াশা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম থাকায় বুধবার (৭ জানুয়ারি) সেখানে তুলনামূলক দ্রুত সূর্যের দেখা মিলতে পারে। বিপরীতে, উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চলের জেলাগুলোতে কুয়াশার প্রভাব বেশি থাকতে পারে।

তাপমাত্রা পরিস্থিতি নিয়ে বিডব্লিউওটি আরও জানায়, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে যাওয়ায় আগামী দুই দিনে এসব অঞ্চলে রাতের সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে। যদিও মাঝেমধ্যে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে আগামী ১০ ও ১১ জানুয়ারি আবারও উল্লেখযোগ্য হারে তাপমাত্রা হ্রাস পাওয়ার জোরালো ইঙ্গিত রয়েছে।

শৈত্যপ্রবাহের মেয়াদ বাড়ায় দেশজুড়ে কনকনে শীত অনুভূত হবে বলে সতর্ক করেছে সংস্থাটি। বিশেষ করে পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এসব এলাকার কোথাও কোথাও তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

আরও বাড়বে শীতের তীব্রতা, ১২ জানুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহ

আপডেট টাইম : ১০:২৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬